×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৭
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোদাগাড়ীতে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি:-রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইব্রাহীম হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহীম গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার ইসরাইল হোসেনের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আব্দুর রাজ্জাক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা চালানো হয়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায়, তার নাম ইব্রাহীম হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat