×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৯
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে
নিজস্ব প্রতিনিধি:-আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।  ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত।
টিকিট বিক্রির প্রথম দিন বুধবার কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার ভিড় আরো বেড়েছে।এ দিনের টিকিট পেতে কমলাপুরে বুধবার সন্ধ্যার পর থেকেই ছিল মানুষের ভিড়। ২৬টি কাউন্টার থেকে টিকিট দেয়া হচ্ছে। এর মধ্যে ২টি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত আছে। প্রতিটি কাউন্টারের সামনে মানুষের দীর্ঘ লাইন। এই লাইনে কেউ দাঁড়িয়েছেন গতকাল সন্ধ্যায়, রাতে, কেউবা আজ ভোরে এসে যুক্ত হয়েছেন। এই লাইন আরো দীর্ঘ হয়ে একে বেঁকে বাহিরের রাস্তায় চলে গেছে।
সকাল আটটা থেকে ২৬টি কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হচ্ছে। বুধবার দেওয়া হয় ১৭ আগস্টের টিকিট। আজ দেওয়া হচ্ছে ১৮ আগস্টের টিকিট। ১০ আগস্ট ১৯ আগস্টের, ১১ আগস্ট ২০ আগস্টের এবং ১২ আগস্ট ২১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে।
একইভাবে ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাসের আগাম টিকিট বিক্রির দিন ধার্য ছিল গত রবিবার।  কিন্তু দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন টিকিট বিক্রির সিদ্ধান্ত পরিবর্তন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat