×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-১০
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর অর্জনের পেছনে সর্বাধিক অবদান বঙ্গমাতার : খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম জীবনে যে অর্জন তার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার। একজন বাঙালি নারীর যে সমস্ত বৈশিষ্ট্য থাকে তার সবই ছিল বঙ্গমাতার মধ্যে। সংসার, রাজনীতি, সমাজ প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সচেতন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের মুজিব ভাই, বঙ্গবন্ধু এবং জাতির পিতা হয়ে উঠার পেছনে সম্পূর্ণ অবদান ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের। প্রতিটি কাজেই তিনি বঙ্গবন্ধুকে সহায়তা করেছেন।আজ সকালে জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’ আয়োজিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮ তম জন্মদিন’ উপলক্ষে এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, ’৭৫ এ যারা মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ঐ সময়ে যিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তখন তিনি বিদেশে ছিলেন। কিন্তু জাতির পিতাকে সপরিবারে হত্যাকা পরও তিনি এ হত্যাকান্ডের বিরুদ্ধে বহির্বিশ্বে জনমত গঠন করেন নাই। সুতরাং তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত।প্রধান অথিতির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে একই সাথে নিজের সংসার এবং আওয়ামী লীগ দুই-ই সামলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনে যা কিছু অর্জন তার পেছনে মূল অবদান বঙ্গমাতার। ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’-এর সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আকতারুজ্জামান, সাবেক ছাত্র নেতা বলরাম পোদ্দারসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat