×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৯
  • ৭৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রশিক্ষণ নিচ্ছে
আন্তর্জতিক ডেস্ক:-চীনা সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রশিক্ষণ নিচ্ছে, পেন্টাগনের এমন প্রতিবেদনকে ‘নিতান্তই অনুমানপ্রসূত’ বলে উল্লেখ করে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে চীন।
শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পেন্টাগনের প্রতিবেদনটি চীনের কৌশলগত পরিকল্পনাকে ভুলভাবে উপস্থাপন এবং ‘তথাকথিত চীনা সামরিক হুমকিকে’ অতিরঞ্জিত করেছে। এতে বলা হয়, চীনের সামরিক বাহিনী এর প্রতি দৃঢ়ভাবে বিরোধিতা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কবাণী দিয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, ‘চীনা সামরিক বাহিনীর সংস্কার, অস্ত্রশস্ত্রের উন্নয়ন এবং ইন্টারনেট স্পেসে প্রতিরক্ষা সক্ষমতাগুলো ন্যায্য এবং যুক্তিসঙ্গত। মার্কিন প্রতিবেদনে থাকা সমালোচনাগুলো নিতান্তই অনুমানপ্রসূত।’
গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসকে দেওয়া পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের বিরুদ্ধে সম্ভবত হামলার প্রশিক্ষণ নিচ্ছে চীনা সামরিক বাহিনী। প্রতিবেদনটিতে চীনের সামরিক সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধির কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।
এতে দাবি করা হয়, চীন বোমারু বিমানগুলোকে আরো দূরে পাঠানোর সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে। এমন এক সময় পেন্টাগন ওই প্রতিবেদনটি প্রকাশ করে যখন পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। -রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat