×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৮
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহিদুল আলমকে মুক্ত করে দেওয়ার আহবান জানিয়েছেন টিউপিল সিদ্দিক
নিজস্ব প্রতিনিধি:-গ্রেফতারকৃত আলোকচিত্রী শহিদুল আলমকে মুক্ত করে দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউপিল সিদ্দিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আলমকে মুক্ত করে দেওয়ার আহবান জানিয়েছেন টিউলিপ।
হ্যাম্পস্টিড এন্ড কিলবার্নের বিরোধী লেবার দলের এমপি টিউলিপ বলেন, বাংলাদেশ সরকারের হাতে শহিদুল আলমের এই গ্রেফতার খুবই হতাশাজনক। তাৎক্ষনিকভাবে এর অবসান প্রয়োজন।
তিনি আরো বলেন, বাংলাদেশকে অবশ্যই এর নাগরিকদের ক্ষেত্রে ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে হবে। আমি আশা করবো আমাদের (ব্রিটিশ) পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তাটি আমাদের মিত্রদেশ হিসেবে বাংলাদেশের কাছে দৃঢ়ভাবে পৌঁছে দেবে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাতে তার ধানমন্ডির বাসা থেকে শহিদুল আলমকে তুলে নেয় ডিবি। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিম্ন আদালত।
এখন পর্যন্ত শহিদুল আলমের গ্রেফতারের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছেন বিশ্বের বহু বিখ্যাত ব্যক্তিত্বরা। তাকে মুক্ত করে দেওয়ার আহবান জানিয়েছেন অনেক নোবেলজয়ী, চলচ্চিত্র পরিচালক, শিল্পী, অভিনেত্রী, সাংবাদিক, লেখক ও প্রভাবশালী ব্যবসায়ী-উদ্যোক্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা।
এদের মধ্যে রয়েছেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, স্যার রিচার্ড ব্র্যানসন, শ্যারন স্টোন, রিচার্ড কুর্টিস, আর্চবিশপ ডেসমন্ড টুটু, অরুন্ধতী রায়, নোয়াম চমস্কি সহ অনেকে। সেই তালিকায় নতুন করে যোগ হলেন টিউলিপ সিদ্দিক। -দ্য টাইমস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat