×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৮
  • ৫২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানি কার নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা উবারে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে
তথ্য ও প্রযুক্তি ডেস্ক:-জাপানি কার নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা উবারে ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। এরমধ্যে দিয়ে যৌথভাবে চালকবিহীন গাড়ির উন্নয়নে অংশীদারিত্ব আরও বিস্তৃত করছে তারা।
প্রতিষ্ঠানটি বলছে, এ বিনিয়োগের ফলে প্রচুর পরিমাণে চালকবিহীন গাড়ি উৎপাদন করা যাবে এবং সেগুলো উবারের নেটওয়ার্কে যুক্ত হবে। এর মাধ্যমে প্রতিযোগিতাপূর্ণ চালকবিহীন গাড়ির বাজারে প্রতিষ্ঠান দু’টির অবস্থান শক্ত হবে বলে মনে করা হচ্ছে। টয়োটার পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই প্রতিষ্ঠানের চালকবিহীন গাড়ি চালনা প্রযুক্তি টয়োটা গাড়িতে যুক্ত হবে। টয়োটার সিয়েনা মিনিভ্যানে মডেলে মূলত এ প্রযুক্তি কাজে লাগানো হবে এবং ২০২১ সাল থেকে এর পরীক্ষামূলক বাস্তবায়ন শুরু হবে। এ চুক্তি ও বিনিয়োগকে ‘মাইলস্টোন’ হিসেবে দেখছেন টয়োটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিজেকি তমোয়ামা। চালকবিহীন গাড়ি চালানোর প্রযুক্তির উন্নয়নে টয়োটা ও উবার পিছিয়ে রয়েছে বলে এতদিন মনে করা হচ্ছিল। গেল মার্চে উবারের চালকবিহীন একটি গাড়ি দুর্ঘটনায় এক পথচারী নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটি কিছুটা সরে আসে। উবার বলছে, ভবিষ্যতে ইলেক্ট্রিক স্কুটার ও বাইকের দিকেই বেশি নজর দেয়ার পরিকল্পনা করছে উবার; যদিও এতে তাদের লাভ কমার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat