×
ব্রেকিং নিউজ :
বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ
  • প্রকাশিত : ২০১৮-০৮-২৯
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্প এবার গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে চড়াও হয়েছেন
আন্তর্জতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পক্ষপাতের অভিযোগ তুলে গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে চড়াও হয়েছেন। সামাজিক যোগাযোগের এসব মাধ্যম ‘ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে’ বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে অভিযোগ তুলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, ‘তাঁদের খুব সাবধান হতে হবে’। এর আগে ‘ট্রাম্প নিউজ’ প্রসঙ্গে গুগলের অনুসন্ধান প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছিলেন তিনি।ট্রাম্পের অভিযোগের প্রতিউত্তরে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো রকম রাজনৈতিক আদর্শ দ্বারা প্রভাবিত নয়, তাদের অনুসন্ধান প্রক্রিয়াও কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প আরো বলেন, ‘গুগল অনেক মানুষের কাছ থেকে সুবিধা নিয়েছে, ব্যাপারটি বেশ গভীর।’এর আগে এক টুইট বার্তায় ট্রাম্প গুগলকে বামপন্থী গণমাধ্যমের মতো তাঁর বিরুদ্ধে নেতিবাচক সংবাদকে প্রাধান্য দেওয়ার অভিযোগ করেন।ফেসবুক ও টুইটারের নাম উল্লেখ করে এ সময় প্রেসিডেন্ট বলেন, ‘তাদের জন্য সাবধান হওয়া মঙ্গলজনক, মানুষের সঙ্গে আপনারা এমন করতে পারেন না, আমাদের কাছে আক্ষরিক অর্থেই হাজার হাজার অভিযোগ আসছে।’তবে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।তবে ট্রাম্পের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো বলেন, প্রশাসন এসব যোগাযোগ মাধ্যমের ব্যাপারে কিছু তদন্ত ও বিশ্লেষণ করে দেখবে যে, এগুলো নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat