×
ব্রেকিং নিউজ :
জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৩
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মওদুদ আহমেদ অসাংবিধানিক সরকার চাইছেন :স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:- ‘সংবিধানের দোহাই দিয়ে সরকার পার পাবে না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা সংবিধান মানে না তারা একথা বলতে পারে। সংবিধানের বাইরে যাওয়া মানে অসাংবিধানিক সরকার আনা। আমরা সংবিধান মানি। সংবিধানের দোহাই সবসময় দিব। সংবিধান পবিত্র দলিল। সংবিধানের আলোকে দেশ পরিচালিত হয়। সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে ‘৩৬ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগ প্রাপ্ত চিকিৎসকগণের যোগদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সংবিধানের বাহিরে নির্বাচন করা যাবে’ বিএনপির নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদর এ মন্তব্যের সমালোচনা করে নাসিম বলেন: সংবিধানের বাহিরে নির্বাচন করার মানে হচ্ছে দেশে অসাংবিধানিক সরকার আনা। উনি একথা বলতে পারেন। কারণ তিনি মার্শাল ‘ল’র সরকারের মন্ত্রী ছিলেন। একটা দল ছাড়া এমন কোনো দল নাই তিনি করেন নি। উনার মুখেই এগুলো সম্ভব। আমরা এগুলো বলতে পারবো না। মন্ত্রী বলেন: সংবিধান আছে। সংবিধানের আলোকেই নির্বাচন হবে। এর বাহিরে যাওয়ায় কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। এর কোনো ব্যতয় ঘটবে না। জনগণ ভোট দিলে নির্বাচিত হবো, না দিলে হবো না। সংবিধানের যা লেখা আছে তা করতে হবে। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০১৪ সালে আপনার মাঠে খেলেন নাই। আমরা কি করবো। মাঠে না খেললে তো ওয়াক আউট হবেই। এবারও যদি মাঠে না খেলেন তাহলে তো আমরা ফাঁকা মাঠে গোল দিব। খেলার যেমন নিয়ম আছে, নির্বাচনী খেলার নিয়ম আছে। হঠাৎ করে তা পরিবর্তন করা যায় না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। নির্বাচনী খেলায় যে দল জিতবে তারা সরকার পরিচালনা করবে। বিএনপি চায় এমন নিয়ম করতে হবে, যাতে তারা জিততে পারে। ওদের ইচ্ছা মত নিময় পরিবর্তন করা যাবে না। ২১ আগস্টের হামলা বিষয় উল্লেখ করে তিনি বলেন, কাউকে ফাঁসানোর চিন্তা আমাদের নাই। কারো বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, মহাসচিব ডা. আবদুল আজিজ, স্বাস্থ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানাসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat