×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৮
  • ৫৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’ এর পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি:-জীবপ্রযুক্তি বিষয়ক শিক্ষা, গবেষণা ও জীবপ্রযুক্তিভিত্তিক ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণ এবং জীবপ্রযুক্তি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে জীবপ্রযুক্তি বিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজি (এনআইবি) এর ব্যবস্থাপনায় দেশে প্রথম বারের মতো আয়োজিত দু’দিনব্যাপী ‘জাতীয় জীবপ্রযুক্তি মেলা ২০১৮’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ আজ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশের পথে এগিয়ে চলেছে। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির স্পর্শে সারা দেশ বদলে গেছে। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের সম্ভাবনা অফুরান। জীবপ্রযুক্তির জ্ঞানকে চর্চা করতে হবে, কাজে লাগাতে হবে। নতুবা আমরা পিছিয়ে পড়ব।পরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রদর্শনী স্টলে ৩টি ক্যাটাগরিতে ৯ জন, পোস্টার প্রতিযোগিতায় ২টি ক্যাটাগরিতে ৬ জন, বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ৩ জন এবং ৩ মিনিটে থিসিস প্রেজেন্টেশন ক্যাটাগরিতে ৩ জনসহ মোট ২১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মোঃ আবুল কালাম আজাদ, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসিরুজ্জামান এবং ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মোঃ সলিমুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat