×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৪৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৯-১০ অক্টোবর ঢাকায় ‘সাউথ এশিয়া মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরাম ২০১৮’ এর সম্মেলন : উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়িদের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরিটাইম ও লজিস্টিক্সখাতের বর্তমান অবস্থা ও ট্রেড সম্পর্কে আরো বেশি অবহিতকরণ, নৌপরিবহনখাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ আকৃষ্ট এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে আগামী ৯-১০ অক্টোবর ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে ‘সাউথ এশিয়া মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরাম ২০১৮’ এর দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাউথ এশিয়া মেরিটাইম এন্ড লজিস্টিক্স ফোরাম ২০১৮’ এর দ্বিতীয় সম্মেলন আয়োজন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের ‘গেটওয়ে’ মিডিয়া প্রাইভেট লিমিটেড এবং শ্রীংলকার কলম্বো মেরিটাইম কনফারেন্স ইভেন্টস (সিআইএমসি) এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গত বছরের সেপ্টেম্বরে ভারতের মুম্বাইতে ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী ৯ অক্টোবর বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোরামের উদ্বোধন করবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া আমেরিকা, ভারত, শ্রীলংকা, সিঙ্গাপুর, নেপাল ও ভুটানের মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তাগণসহ বিভিন্ন দেশ থেকে নৌখাতের সংশ্লিষ্ট বাণিজ্য ও শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ উক্ত সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। নৌসচিব মো. আবদুস সামাদ এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat