×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইরানি রাষ্ট্রদূ ড. আব্বাস বায়েজি দেহনবির সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ রবিবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন ইরানের বিদায়ী রাষ্ট্রদূত ড. আব্বাস বায়েজি দেহনবি।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, এ সময় রাষ্ট্রপতি বলেছেন, ইরানের সঙ্গে বাংলাদেশে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজমান।’ রাষ্ট্রপতি আবদুল হামিদ রোহিঙ্গা ইস্যুতে ইরান সরকারের আন্তরিক সমর্থনের বিষয় উল্লেখ করে ইরানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপ্রধান এ সময় বলেন, বাংলাদেশ ও ইরান বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে একে অপরকে সমর্থন ও সহযোগিতা করে।
বিদায়ী ইরানী রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতি বিশেষ করে নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বলেন, বিশ্বে এটা একটি দৃষ্টান্ত। রাষ্ট্রদূত মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয়দানের ক্ষেত্রে বাংলাদেশের সময়োচিত ভূমিকারও প্রশংসা করেন।
দেহনবি বলেন, ইরান সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্যও তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। বাসস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat