×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৮
  • ৫০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন : হানিফ
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত কোন কয়েদিকে সরকার মুক্তি দিতে পারে না। তাকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করে আনতে হবে।
তিনি বলেন, ড. কামাল হোসেন ভালো করেই জানেন বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। আর সেটা জানার পরও যদি কামাল হোসেন আইনের বিরুদ্ধে বক্তব্য দেন সেটা জাতির জন্য আরো বেশি দূর্ভাগ্যজনক।
সোমবার সকাল কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বিশুদ্ধ খাবার পানি প্রকল্প উদ্বোধন শেষে ‘নিরপেক্ষ সরকারের অধীনে ভোট দিতে সরকার বাধ্য হবে’ জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহবায়ক ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দুটি পথ খোলা আছে। একটি হলো আইনি প্রক্রিয়া আর দ্বিতীয়টি রাষ্ট্রপতির কাছে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা। সেক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমা বিবেচনা করলে মুক্তি পেতে পারেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার আর কোন সুযোগ নেই।
অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শফিকুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat