×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-০৮
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাত এবং ডায়াবেটিসের কারণে খালেদা জিয়ার বাম হাত বাঁকা হয়ে গেছে :মেডিকেল বোর্ডের প্রধান
নিজস্ব প্রতিনিধি:-বাত এবং ডায়াবেটিসের কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাম হাত বাঁকা হয়ে গেছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। সোমবার বেলা সোয়া ১টার দিকে খালেদা জিয়ার কেবিন পরিদর্শন শেষে মেডিকেল বোর্ডের সদস্যরা এসব কথা বলেন। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরী বলেন, এটি বাতের কারণে হয়েছে। কারণ, এ রোগে তিনি ৩০ বছর ধরে ভুগছেন। যার ফলে উনার বাম হাত বাঁকা হয়ে গেছে। ডাঃ জলিল বলেন, বাতের জন্য খালেদা জিয়ার যে পরিমাণ ওষুধ খাওয়া দরকার ছিলো ঠিক সে পরিমাণে খাওয়া হয়নি। যার ফলে এ সমস্যা শুরু হয়েছে। এজন্য তার বাম হাত অবশ ও বাঁকা হয়ে গেছে। তিনি বলেন, খালেদা জিয়ার প্রধান সমস্যা হলো জয়েন্টপেইন কোমরে, মাজায়, হাতেও ব্যথা। এছাড়াও তিনি ডায়াবেটিস, এ্যাজমা সহ নানান রোগে ভুগছেন। তার হাই পেশারের সমস্যা আছে। তার হাঁটু প্রতিস্থাপন করার কারণে হাঁটুতেও সমস্যা আছে। তিনি আরো বলেন, আমরা খালেদা জিয়াকে যখন কারাগারে দেখতে গিয়েছিলাম তখন উনাকে পিজিতে ভর্তি হতে বলেছিলাম। বলেছিলাম, ভালো চিকিৎসা চাইলে আমাদের উপর আস্থা রাখতে পারেন। এসময় ডাঃ আতিকুল হক বলেন, খালেদা জিয়ার মূল চিকিৎসা শুরুর আগে আমাদের ২ সপ্তাহ প্রাথমিক পরীক্ষা করা লাগবে। আমরা এরই মাঝে কিছু পরীক্ষা দিয়েছি সেগুলো আসার পর মূল চিকিৎসা শুরু হবে। তবে ডায়াবেটিস না কমলে তার মূল চিকিৎসা শুরু করা যাবে না। তাই ২ সপ্তাহ পরই যে পরীক্ষা শুরু হবে সেটি এখনও বলা যাচ্ছে না। যে সমস্যা গুলো আছে সেগুলোর নিয়ন্ত্রণ আসলে তখন মূল চিকিৎসা শুরু হবে। তাকে কতদিন হাসপাতালে থাকতে হবে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে না। তবে এ ক্ষেত্রে রোগীরও সহযোগিতা লাগবে। কারণ রোগীর সহযোগিতা ছাড়া চিকিৎসা সম্ভব না। আর ফিজিওথেরাপির বিষয়ে জনতে চাইলে তিনি বলেন, কাল থেকে খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু করা হবে। বোর্ডের সভাপতি মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল চৌধুরীর সাথে আরো ছিলেন অধ্যাপক ডঃ সৈয়দ আতিকুল হক (নিউমটোলিজ), ডাক্তার তানজিমা ও পিজিক্যাল মেডিসিনের সহকারী অধ্যাপক বদরুন্নেসা। এছাড়াও খালেদা জিয়ার ভাগিনা ও ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat