×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১০-২৫
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাকে মিষ্টি খাওয়ানোয় বাবাকে পেটাল ছেলে
আন্তর্জতিক ডেস্ক:-ডায়াবেটিস আক্রান্ত স্ত্রীকে লুকিয়ে মিষ্টি খাইয়েছিলেন ৮০ বছরের বৃদ্ধ। বিষয়টি জানতে পেরে বাবাকে চড়-থাপ্পড় মেরেছে ছেলে। সম্প্রতি কলকাতার অশোকনগর থানার বিল্ডিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনা স্থানীয় এক ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে।  মুহূর্তেই এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চেহারার পাঞ্জাবি পরা বৃদ্ধের গলা ধরে গালে একটার পর একটা চড় মারছে ছেলে। বলছে, ‘কেন মাকে সন্দেশ খেতে দিয়েছো? জানো না, মায়ের মিষ্টি খাওয়া নিষেধ। আমাকে জিজ্ঞেস করোনি কেন?’ ভিডিওতে বৃদ্ধকে বলতে শোনা যাচ্ছে, ‘ভুল হয়ে গেছে।’ তারপরও চড়-ধাপ্পড় মারা থামেনি।
 খবর পেয়ে বুধবার বাড়িতে যায় পুলিশ। প্রতিবেশীদের অনুরোধে থানায় অভিযোগ করেছেন বৃদ্ধ মানিকলাল বিশ্বাস। এ দিনই গ্রেফতার করা হয় ছেলে প্রদীপ বিশ্বাসকে। প্রদীপ অশোকনগর-কল্যাণগড় পৌরসভার অস্থায়ী কর্মী।
অশোকনগরের বিধায়ক ধীমান রায় জানান, ঘটনাটা তাকে জানিয়েছিলেন মানিকবাবু। পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন বিধায়ক। কিন্তু সে সময়ে মানিক বলেছিলেন, ‘পুলিশ তুলে নিয়ে গিয়ে ছেলেটাকে কষ্ট দিতে পারে। চাকরি-বাকরি নিয়ে টানাটানি হতে পারে।
https://www.youtube.com/watch?v=fQyLimcKYxM

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat