×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-০২
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তফ্রন্টের সঙ্গে গঠনমূলক ও ভালো আলোচনা হয়েছে, সংলাপ শেষে ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:-সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট।
শুক্রবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের সঙ্গে বিকল্পধারা বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, যুক্তফ্রন্টের সঙ্গে গঠনমূলক ও ভালো আলোচনা হয়েছে। আমরা মনে করি আগামী নির্বাচনে তারা অংশ নেবে। ওবায়দুল কাদের বলেন, সংবিধান সংশোধন বা পরিবর্তন করার মতো এমন কোনো দাবি তারা (যুক্তফ্রন্ট) করেনি। তারা বলেছেন, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া বা নিষ্ক্রিয় রাখতে। আমরা এটা মেনে নিয়েছি। কারণ ইতোমধ্যে সংসদের শেষ অধিবেশন হয়ে গেছে। অলরেডি সংসদ নিষ্ক্রিয়। এর আগে রাত ৭টা ৪০ মিনিটের দিকে গণভবনে শুরু হওয়া এ সংলাপ চলে প্রায় তিন ঘণ্টা। সংলাপে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে। বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহ-সভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পাটির (বিএলডিপি) সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, জাতীয় জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, বাংলাদেশ জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের চেয়ারম্যান দীলিপ কুমার দাস, লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা ও এনডিপির মহাসচিব মনজুর হোসেইন ঈসা। বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী দেশের বাইরে থাকায় তিনি এ সংলাপে যোগ দেননি বলে জানিয়েছেন বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম। অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে অংশ নেওয়া আওয়ামী লীগ ও শরিক দলের নেতারাই যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপে উপস্থিত আছেন। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের সংলাপে ডাকার পরই প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে আগ্রহ প্রকাশ করে চিঠি দেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। চিঠি পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে সাড়া দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat