×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১২
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরে অভিবাসী ও স্থানীয় কবিদের কাব্য সংকলনের মোড়ক উন্মোচন
প্রবাস ডেক্স:- সিঙ্গাপুর রাইটার্স ফ্যাস্টিভালের সমাপনী অনুষ্ঠানে অভিবাসী ও স্থানীয় কবিদের কাব্য সংকলন”কল এন্ড রেসপন্স” এর মোড়কউন্মোচন করা হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাব্য গ্রন্থটির মোড়কউন্মোচন করেন। কবিতার সংকলনটি জাকির হোসেন খোকন, রোলিন্দা এসপানোলা এবং জসুয়ার যৌথ সম্পাদনায় সিঙ্গাপুরের খ্যাতনামা প্রকাশনা  প্রতিষ্ঠান Math Paper Press হতে প্রকাশিত হয়েছে। ইংরাজীতে প্রকাশিত বইটিতে বাংলাদেশী ১২ জন কবি সহ সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও চীনের ৬৪ জন কবির কবিতা স্থান পেয়েছে। প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার কাব্য সংকলনটির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে অভিবাসীদের সুখ-দুঃখের গাঁথা যেমন উঠে এসেছে, অন্যদিকে স্থানীয় কবিদের কবিতায় অভিবাসীদের প্রতি তাদের সহমর্মিতা ফুটে উঠেছে। কাব্যচর্চার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এক নতুন বন্ধনের সৃষ্টি করেছে। তিনি আর ও বলেন, সাহিত্য-সংস্কৃতির প্রভাব ভৌগলিক সীমারেখা ছাড়িয়ে সবাইকে বিশ্ব নাগরিকে পরিণত করে। অভিবাসী ও স্থানীয় কবিদের সুকুমার বৃত্তির চর্চা মানবতার কল্যাণে নিবেদিত হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিবাসী কর্মীরা তাদের কাজের অবসরে কাব্যচর্চার মাধ্যমে যে মেধার স্বাক্ষর রেখেছেন, তজ্জন্য তাদেরকে অভিনন্দন জানান এবং এ ধরণের সৃজনশীল কাজে হাইকমিশনের পক্ষ থেকে সহযোগি তাপ্রদানের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat