×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১২
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া,সাক্ষাৎ শেষে ফখরুল
নিউজ ডেস্ক:-ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের পাঁচজন নেতা দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, জনগণের জন্য যে ঐক্য করা হয়েছে, তা নিয়ে এগিয়ে যেতে বলেছেন তিনি। খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া পাঁচ নেতা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার ও মির্জা আব্বাস। দুর্নীতির মামলায় সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া।এর মধ্যে জিয়া এতিমখানা ট্রাস্টের দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় নিম্ন আদালত খালেদাকে পাঁচ বছর সাজা দিলেও পরে হাই কোর্ট তা বাড়িয়ে ১০ বছর করে। এরপর জিয়া দাতব্য ট্রাস্টের প্রায় সোয়া তিন কোটি টাকা আত্মসাতের আরেক মামলায় গত ২৯ অক্টোবর পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান সাত বছরের কারাদণ্ড দেন খালেদা জিয়াকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat