×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী বছর থেকে পিএসসির পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা হতে পারে : সমাজকল্যাণ মন্ত্রী
নিউজ ডেস্ক:-সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন-জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে কেবল জেএসসি পরীক্ষা নেয়া হতে পারে। পিএসসি পরীক্ষার জন্য শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয় তা সত্যিই ভাববার বিষয়। বিষয়টি কেবল ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই পিএসসি পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে। আজ রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন স্কুলে পিএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে সমাজকল্যাণ মন্ত্রী একথা বলেন। এসময় মন্ত্রী দায়িত্বরত শিক্ষকদের সাথে কথা বলে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরিদর্শনশেষে সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবকদের সাথে তাদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন। এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এ টি এম নাসির মিয়া উপস্থিত ছিলেন।-পিআইডি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat