×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৮-১১-১৯
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার আফরিনে তুর্কিপন্থী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে নিহত ২৫
আন্তর্জতিক ডেস্ক:-সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষে ২৫ জন নিহত হয়েছে। তুর্কি সৈন্য ও তাদের সমর্থিত বিদ্রোহী গ্রুপগুলো দুই মাস ধরে ব্যাপক অভিযান চালিয়ে গত মার্চ মাসে কুর্দি বাহিনীর কাছ থেকে আফরিন দখল করে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার কয়েকটি জেলায় দুই পক্ষের মধ্যে লড়াইয়ে ২৫ জন প্রাণ হারিয়েছে। খবর এএফপি’র। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দুল রহমান বলেন, ‘বিদ্রোহীদের আফরিন দখলে পর থেকে এই প্রথম সেখানে বড় ধরনের লড়াই হলো।’ তিনি আরো বলেন, ‘এই সংঘর্ষের ফলে সেখানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।’ রামি বলেন, ‘তুরস্কের ট্যাঙ্কগুলো নগরীর রাস্তায় টহল দিচ্ছে।’ সংস্থা জানায়, এ শহরে মোতায়েন করা তুর্কি সৈন্যরা সেখানে রক্তপাত এড়াতে শনিবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat