×
ব্রেকিং নিউজ :
কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমরা একতরফা নির্বাচন করতে চাই না : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একতরফা নির্বাচন হোক তা আমরা চাই না। প্রতিপক্ষকে আটকে রেখে ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আমাদের প্রধানমন্ত্রীও চান নির্বাচন বিশ্বাসযোগ্য হোক।
সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ফাঁকা বুলি মারতে চাই না। আমরা মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাস দিতে চাই না। কারণ দলের দায়িত্বশীল পদে থেকে এখন একটা কথা বললাম আর ২৫/২৬ দিন পরে সেটা রক্ষা করতে পারলাম না সেটা চাই না। আমরাতো দেশ ছেড়ে যাবো না, আমাদের এদেশেই থাকতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা একতরফা নির্বাচন চাই না। বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকার থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার সেটা আমরা করে যাবো। আশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat