×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারী জাগরণে বাংলাদেশ জাপানের রোল মডেল
প্রবাস ডেক্স:-বাংলাদেশ দূতাবাস, টোকিওর বঙ্গবন্ধু মিলনায়তনে ‘ট্রান্সফরমেটিভ ডেভেলপমেন্ট অভ্ বাংলাদেশ এন্ড দ্য আডভান্সমেন্ট অভ্ উইমেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল উপস্থাপনা করেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সেমিনারে জাপানি এবং এশিয়া প্যাসিফিক লেডিস ফ্রেন্ডশিপ সোসাইটি (আলফস)’র শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলফস-এর প্রেসিডেন্ট হারুকো কমুরা, ভাইস-প্রেসিডেন্ট নাকাসোনে মারিকো ও জাপানে কর্মরত বিভিন্ন দূতাবাসের সদস্যগণ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি, স্থিতিশীল অর্থনীতি, প্রবৃদ্ধির ধারা, বিভিন্ন উন্নয়ন সূচক, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, ব্যবসার অনূকুল পরিবেশ ও বাণিজ্য সম্ভাবনা ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন। উপস্থাপনায় রাষ্ট্রদূত বিশেষ করে বাংলাদেশের নারী সমাজের বর্তমান অবস্থা, দেশের উন্নয়নে তাদের অবদান, নারীর স্বাধীনতা ও নারী জাগরণের বিষয়ে সবাইকে অবহিত করেন। উপস্থাপনা শেষে প্রশ্নোত্তর পর্বে অতিথিগণ বলেন, উন্নয়ন ও নারী জাগরণে বাংলাদেশই জাপানের জন্য রোল মডেল হতে পারে। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী জাপানি ও আলফস সদস্যকে শাড়ি পরিয়ে দেন দূতাবাসের সদস্যগণ। অনুষ্ঠানে ধন্যবাদ প্রদান করেন আলফস-এর প্রেসিডেন্ট হারুকো কমুরা। আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat