×
ব্রেকিং নিউজ :
কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি
  • প্রকাশিত : ২০১৮-১২-০৪
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় ফের বিক্ষোভ করছে তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা
নিউজ ডেস্ক:–রাজধানীর উত্তরায় ফের বিক্ষোভ করছে তাবলিগ জামাতের জোবায়েরপন্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের উভয়পাশে তীব্র যানজট দেখা দেয়।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জুবায়ের সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি জানান। এক মুসল্লির মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।এদিকে, বিক্ষোভের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। প্রসঙ্গত, শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ আহমাদ কান্ধলভী ও মাওলানা জোবায়ের আহমেদ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ইসমাইল মণ্ডল নামে এক মুসল্লি নিহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat