×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খালেদার মনোনয়ন নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
নিউজ ডেস্ক:–তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের উপর দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দেন। বেঞ্চের কনিষ্ঠ বিচারক মো. ইকবাল কবির খালেদা জিয়ার রিট আবেদনটি খারিজ করে দিয়ে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত রিটার্নিং অফিসার ও ইসির আদেশ বহাল রাখেন। খালেদা জিয়ার তিন রিটের উপর শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্ট এ দ্বিধাবিভক্ত আদেশ দিল। নিয়ম অনুযায়ী, এখন এই রিটের সকল নথি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপ্রতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চে দ্বিধাবিভক্তির আদেশের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। প্রসঙ্গত, ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খালেদা জিয়াকে দলীয় মনোনয়নপত্র দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা তিনটি আসনে নেওয়া খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। শুনানি শেষে শনিবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার হাইকোর্টে রিট করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat