×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এপ্রিল নাগাদ গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তিপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে : নৌপরিবহন সচিব
নিউজ ডেস্ক:–২০৪১ সাল নাগাদ সমুদ্র পথে আমদানি রপ্তানির পরিমাণ বৃদ্ধির সক্ষমতা মোকাবিলায় সরকার চট্টগ্রাম বন্দরের ধারণক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বে-টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া বাল্ক টার্মিনাল নির্মাণ করে চলেছে। সরকার পাশাপাশি মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করতে যাচ্ছে। আগামী বছরের এপ্রিল নাগাদ গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তিপত্র স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে কোস্টাল ও প্রটোকল রুটের আওতায় ‘থার্ড কান্ট্রি এক্সপোর্ট ইমপোর্ট ট্রেড কার্গো’ পরিবহণের বিষয়ে গবেষণা সমীক্ষা পরিচালনা সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফরেইন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, শাহাদৎ হোসেন এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সচিব থার্ড কান্ট্রি এক্সপোর্ট ইমপোর্ট ট্রেড কার্গো পরিবহণের বিষয়ে বাংলাদেশ-ভারতের বিভিন্ন পোর্ট পরিদর্শন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরির জন্য বিএফটিআই কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat