×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : কবিতা খানম
নিউজ ডেস্ক:–নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। জনপ্রতিনিধি নির্বাচনে তাদের ভূমিকা অগ্রগণ্য। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার খুলনার একটি হোটেলে আয়োজিত নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন, ইউএনডিপি ও ইউএনউইমেন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। কবিতা খানম বলেন, ‘আমরা অনেকেই নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত সভা-সেমিনার করে যাচ্ছি; নারীর সমান অধিকারের কথা বলে বক্তৃতা দিচ্ছি। আবার আমরাই নারীদের ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছি। আমরা যদি নারীদের প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম তাহলে নির্বাচনের সময় তাদের নিরাপদ অংশগ্রহণ নিয়ে আলাদাভাবে ভাবতে হতো না।’ নারীরা তাদের যোগ্যতা বলেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকেই সাহসী হতে হবে এবং এ সাহসকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নির্বাচন কমিশনার কবিতা খানম সংসার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে মূল্যায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ইউএনডিপি’র পরামর্শক এটসুকু হিরাকাওয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসনে আরা এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন। এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধিমূলক একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat