×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৮-১২-২৪
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জেএসসি ও পিইসির ফল প্রকাশ
অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ীর ফল। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান গণভবনে ফলের অনুলিপি তুলে দেন। এরপর শিক্ষার্থীদের জন্য ফলাফল প্রকাশ করা হয়। জেএসসিতে গড় পাসের হার ৮৫.২৮। জিপিএ-৫ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন। জেডিসিতে গড় পাসের হার ৮৯.০৪। আর পিইসিতে গড় পাসের হার ৯৭.৫৯। জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৯৩ জন জেএসসি ও জেডিসিতে সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ১৮ হাজার ৩৮২ জন। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ১৮ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়। আর ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। শেষ হয় ১৫ নভেম্বর। ফল জানা যাবে যেভাবে জেএসসি-জেডিসি : জেএসসি-জেডিসি ফল জানা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকেও এই ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বর্ষ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলেও ফল পাওয়া যাবে। প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd থেকে ফল জানা যাবে। মোবাইলে ফল পেতে DPE/EBT স্পেস দিয়ে পরীক্ষার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। পরীক্ষার্থীর নিজ উপজেলা/থানার কোড নম্বর প্রবেশপত্রে উল্লেখ করা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat