×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০২
  • ৪১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০১৯ সালে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে
স্পোর্ট ডেস্ক:- ২০১৮ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ছিল রেকর্ড জয়ের বছর। টি-টোয়েন্টি আর টেস্টে মাঝারি সাফল্য পেলেও ওয়ানডেতে এ বছর দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ দল। কিন্তু সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে ২০১৯ সালে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশ দলকে। এ বছর দুটি হোম সিরিজ খেললেও তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে। পাশাপাশি ইংল্যান্ড বিশ্বকাপ ও আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। নিউজিল্যান্ড সফর : বাংলাদেশ দলের ২০১৯ সাল শুরু হবে অ্যাওয়ে সিরিজ দিয়ে। জানুয়ারিতে বিপিএলের ষষ্ঠ আসর শেষ হওয়ার পর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিনটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারির ১৩, ১৬ ও ২০ তারিখে হবে তিনটি ওয়ানডে। ২৮ ফেব্রুয়ারি প্রথম টেস্ট, ৮ মার্চ দ্বিতীয় টেস্ট ও ১৬ মার্চ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড সফর : বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে প্রস্তুতিমূলক একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। স্বাগতিকদের পাশাপাশি সিরিজের তৃতীয় দল হিসেবে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ৭ ও ১৩ মে ওয়েস্ট ইন্ডিজ এবং ৯ ও ১৫ মে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। বিশ্বকাপ ক্রিকেট : ২ জুন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপে ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন স্বাগতিক ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত ও ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে অসিদের। অক্টোবরে অস্ট্রেলিয়ার পরপরই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। একটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা। অন্যদিকে, নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতের মাটিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সর্বশেষ ডিসেম্বরে তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat