×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৪৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসায় ফিজিতে সতর্কতা জারি
আন্তর্জতিক ডেস্ক:- ফিজির আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার দ্বীপ রাষ্ট্রটির দূরবর্তী বিভিন্ন এলাকায় প্রবল বর্ষণ ও শক্তিশালী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি করেছে। খবর এএফপি’র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গঠিত নতুন এ বছরের প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ধেয়ে আসতে থাকায় তারা এ সতর্কতা জারি করা হয়েছে। মোনা নামের এ ঘূর্ণিঝড় দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং এটি দূরবর্তী দ্বীপপুঞ্জ অতিক্রম করতে পারে। আবহাওয়া সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক ভিলিয়ামে ভেরেইভালু বলেন, ‘এতে নিম্নাঞ্চল ও বন্যা-প্রবণ বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। তাই বন্যা ও ভূমিধস-প্রবণ এলাকার সকল জনসাধারণকে সতর্ক থাকার এবং সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানানো হচ্ছে।’ উল্লেখ্য, দক্ষিণ প্রশান্ত মহাসাগর বছর শুরুর মাসগুলোতে অনেকটা ঘূর্ণিঝড় প্রবণ থাকে। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে পিজিতে শক্তিশালী ঘূর্ণিঝড় উইনস্টন আঘাত হানে। এতে ৪৪ জন প্রাণ হারায় এবং হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat