×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৫
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কফিনে শুয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে এলেন সৈয়দ আশরাফুল ইসলাম
নিউজ ডেস্ক:–কফিনে শুয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে ৩ জানুয়ারি (বৃহিস্পতিবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর অবশেষে দেশে পৌঁছেছেন তিনি। তবে পৌঁছেছে শুধু তার নিথর দেহ। সৈয়দ আশরাফের মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট মেঘদূত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি টার্মিনাল লাগোয়া রানওয়েতে অবতরণের পর বিমানের কার্গোভল্ট থেকে নামানো হয় সৈয়দ আশরাফের মরদেহ। সৈয়দ আশরাফের মরদেহবাহী কফিন গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য সাংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীসহ সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের স্বজনদের সঙ্গে নিয়ে মরদেহ গ্রহণ করেন তিনি। বিমান থেকে মরদেহ নামানো হলে ফুল দিয়ে একে একে শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ আওয়ামী লীগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। বিমানবন্দর থেকে সৈয়দ আশরাফের মরদেহ পূর্ণ প্রটোকলে নিয়ে যাওয়া হবে। প্রটোকল পুলিশের নিরাপত্তা সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সও করে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হবে বেইলি রোডের বাসায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat