×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-০৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা সদর উপজেলায় বাস চাপায় শিশুসহ মা নিহত
নিউজ ডেস্ক:– নেত্রকোনার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি নামক স্থানে আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাস চাপায় সিএনজি যাত্রী শিশু মোমেন (৭) ও তার মা তানিয়া আক্তার (২৫) নিহত হয়েছেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম জানান, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সোনাজুড় গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী তানিয়া আক্তার একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গদাইকান্দি নামক স্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তানিয়া ও মোমেন মারা যায়। এ দুর্ঘটনায় তানিয়ার মেয়ে হাবিবা আক্তারসহ (৯) আরো দুইজন গুরুতর আহত হয়। গুরুতর আহত হাবিবা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat