×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ
নিউজ ডেস্ক:– একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনের উপর শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আবেদনের ওপর আদেশ দেবেন। গতকাল আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। শুনানিতে মাহবুবউদ্দিন বলেন, দশম সংসদের মেয়াদ শেষ হয়নি এখনো। কিন্তু একাদশ সংসদের নির্বাচিত এমপিদের শপথ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে দেশে ছয়শতজন এমপি রয়েছেন। এটা সংবিধানের লঙ্ঘন। যদি নির্বাচিত এমপিদের নাম সম্বলিত গেজেটে চলতি মাসের শেষ দিকে করত এবং শপথ পড়ানো হতো তাহলে এ আইনগত প্রশ্ন উত্থাপিত হয় না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনকারী এমপি নন, এমনকি সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ফলে তিনি কীভাবে সংক্ষুব্ধ হয়ে এ রিট দায়ের করলেন? আমি মনে করি রিট আবেদনটি গ্রহণযোগ্যতার প্রশ্নে সরাসরি খারিজ করা উচিত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের পর নির্বাচিত এমপিদের নামের গেজেট ও শপথ নিতে আইনে কোথাও বারিত করা হয়নি। এছাড়া ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন ডাকা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী ইতোমধ্যে বিষয়টি সংসদ প্রক্রিয়ার অংশ হওয়ায় এটা কোন আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই। শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশের জন্য দিন ধার্য রাখেন। গত ৮ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য উকিল নোটিস দেওয়া হয়। কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করেন আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat