×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আদালতে মিথ্যা বলায় ব্রিটিশ এমপি ফিওনা ওনাসানিয়ার কারাদণ্ড
আন্তর্জতিক ডেস্ক:- নির্ধারিত গতিসীমার অতিক্রম করে যাওয়ায় জরিমান টিকিট পেয়েছিলেন যুক্তরাজ্যের এমপি ফিওনা ওনাসানিয়া। তবে সেই জরিমানা থেকে বাঁচতে মিথ্যা বলায় কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন এই এমপি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) লন্ডনের ওল্ড বেইলি আদালত তাকে এই শাস্তি দেন। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে ফিওনা ওনাসানিয়া রাস্তায় নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেন। তিনি সর্বোচ্চ ৩০ মাইল গতিসীমার রাস্তায় ৪১ মাইল বেগে গাড়ি চালালে রাস্তার গতি পর্যবেক্ষক ক্যামেরায় বিষয়টি ধরা পড়ে। পড়ে নিয়মানুযায়ী গতিসীমা লঙ্ঘনের অপরাধে তার বাসায় জরিমানা টিকিট পাঠানো হলে, তিনি তার দোষ অস্বীকার করেন। এমনকি তিনি দাবি করে বসেন, ওই সময়ে তিনি গাড়িতে ছিলেন না। বরং তার ভাই গাড়ি চালাচ্ছিলেন। বোনের দোষ নিজের কাঁধে নিয়ে আদালতে হাজিরা দিতে ওনাসানিয়ার ভাইও একই দাবি করেন। তবে পরবর্তীতে আদালত ওইদিন ওনাসানিয়ার গাড়ি চালানোর প্রমাণ পান। এমনকি এও প্রমাণিত হয়, গতিসীমা লঙ্ঘনের সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সেজন্যই আদালতে মিথ্যাচার ও আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার দায়ে এই এমপিকে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। তার সঙ্গে তার ভাইকে ফেটাস ওনাসানিয়াকেও একই দায়ে ১০ মাসের কারাদণ্ড দেন আদালত। যুক্তরাজ্যের ২৮ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো কোনো এমপিকে কারাদণ্ডের শাস্তি দিলেন আদালত। এর আগে ১৯৯১ সালে ৩৭৩ পাউন্ডের বা প্রায় ৪০ হাজার টাকা ‘পোল ট্যাক্স’ না দেওয়ার অপরাধে ৬০ দিনের কারাদণ্ড পান তৎকালীন এমপি টেরি ফিল্ডস। তবে যুক্তরাজ্যের কোনো এমপিকে আদালতের দেওয়া এটিই সর্বোচ্চ শাস্তি। ফিওনা ওনাসানিয়া দেশটির বিরোধী দল লেবার পার্টির এমপি। তবে তার বিরুদ্ধে আদালতে মিথ্যাচার ও আদালতকে বিভ্রান্ত করার অভিযোগ আনার পরেই তাকে দল ঠে বহিষ্কার করা হয়। বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে বহাল আছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat