×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বমানের জাহাজ ভাঙ্গা শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ
নিউজ ডেস্ক:–বিশ্বমানের জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিংয়ের গুরুত্ব উপলব্ধি করে সরকারের ইশতেহারে এ খাতের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এ জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং থেকে সরে যাওয়ায় বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর প্রতিনিধিদলের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রীর দপ্তরে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারপ্রাপ্ত শিল্পসচিব মোঃ আবদুল হালিম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম শামসুল আরেফীন, বিএসবিআরএ’র সভাপতি এম এ তাহের, নির্বাহী সদস্য মাস্টার আবুল কাশেম, শওকত আলী চৌধুরী, লিয়াকত আলী চৌধুরী এবং জাহাজ ভাঙ্গা শিল্প উদ্যোক্তা সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম উপস্থিত ছিলেন। বৈঠকে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্পখাতের সম্ভাবনা ও উন্নয়নে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে এ শিল্প ক্রমেই পরিবেশবান্ধব হিসেবে গড়ে ওঠছে। ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের গ্রেডিং তালিকায় এ শিল্প লাল ক্যাটাগরি থেকে কমলা ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। হংকং কনভেনশন উদ্যোক্তারা মেনে চললে উদীয়মান এ শিল্পখাত জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখতে সক্ষম হবে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়। বৈঠকে বিএসবিআরএ’র নেতারা এ শিল্পের দ্রুত প্রসারে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের দাবি জানান। তাঁরা বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন সেবা নেওয়ার পরিবর্তে একীভূত সেবা পেলে এ শিল্প দ্রুত বিকশিত হবে। তাঁরা এ শিল্পের সুবিধার্থে দ্রুত বোর্ড গঠন এবং বিধিমালা চূড়ান্ত করার তাগিদ দেন। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অগ্রগতির ফলে দেশে শিল্প কারখানা, রাস্তা-ঘাট, সড়ক যোগাযোগসহ বিপুল পরিমাণে অবকাঠামো গড়ে ওঠছে। এসব অবকাঠামো নির্মাণে প্রচুর পরিমাণে স্টিল ও আয়রন ব্যবহার হচ্ছে। জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং খাত সাফল্যের সাথে এ স্টিল ও আয়রনের চাহিদার যোগান দিচ্ছে। তিনি পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে শ্রমিকদের প্রশিক্ষণ, উন্নত কর্মপরিবেশ, পেশাগত নিরাপত্তাসহ অন্যান্য ইস্যুতে উন্নয়নের পরামর্শ দেন। এর মাধ্যমে দেশে বিপুল পরিমাণে ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প গড়ে ওঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। পরে প্রতিনিধিদলটি শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সাথে তাঁর দপ্তরে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সরকার জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং কার্যক্রমকে ইতিমধ্যে শিল্প হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ শিল্পের বিকাশে সরকারি সেবাদান প্রক্রিয়া সহজ করা হবে। মন্ত্রণালয়ের সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এ শিল্পের টেকসই উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat