×
ব্রেকিং নিউজ :
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ হার্জোগের সফরবিরোধী সমাবেশে সহিংসতায় ‘মর্মাহত’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ওমান যাচ্ছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০২-০৩
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিওনেল মেসির জোড়া গোলে রক্ষা বার্সার
স্পোর্ট ডেস্ক:- লিওনেল মেসির জোড়া গোলে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হার এড়িয়েছে বার্সেলোনা। ম্যাচের ৩২ মিনিটের মাথায় ২-০ গোলে পিছিয়ে পড়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। তবে মেসির দৃঢ়তায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। শনিবার রাতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ও সাত নম্বরে থাকা দলদুটির লড়াই ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের শুরুতেই সংগঠিত আক্রমণ করে বার্সেলোনার রক্ষণভাগে ভীতির সঞ্চার করতে সক্ষম হয় ভ্যালেন্সিয়ার। ফলও আসে দ্রুতই। বার্সেলোনা বলের দখলে এগিয়ে থাকলেও ২৪ মিনিটের মাথায় দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে এগিয়ে দেন কেভিন গেমেইরো। ৩২ মিনিটের মাথায় দানিয়াল পারেজো পেনাল্টি শট থেকে স্টেগানের জালে বল জড়ালে নিস্তব্ধ হয়ে যায় ক্যাম্প ন্যু। তবে শেষ ভরসার জায়গা লিওনেল মেসি ভক্তদের নিরাশ করেননি। ৩৯ ও ৬৪ মিনিটের মাথায় দুটি গোল করে দলকে খাদের কিনার থেকে ফিরিয়ে আনেন এই আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat