×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-১৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সড়ক নির্মাণে গুণগতমান সুরক্ষার ওপর গুরুত্বারোপ সেতুমন্ত্রীর
নিউজ ডেস্ক: – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক নির্মাণে গুনগতমান সুরক্ষার উপর গুরুত্বারোপ করে প্রকল্প দলিল অনুযায়ী যথাযথ ও গুণগত মানের উপকরণ ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনের সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বাস্তবায়নাধীন প্রকল্প প্রধানদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দানকালে এ নির্দেশ দেন। সড়ক নির্মাণকাজের গুণগতমান নিয়ে জনমনে প্রশ্ন আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, কিছু কিছু সড়ক নির্মাণের তিন থেকে ছয় মাসের মধ্যে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে। সড়ক নির্মাণে গুণগতমান সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নবনির্মিত সড়ক ভবনে স্বল্পতম সময়ে অধিদপ্তরের দাপ্তরিক কাজ শুরুর নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী কাদের আরো বলেন, দেশে এ মূহুর্তে বেহাল সড়কের সংখ্যা অনেক কমে এলেও কিছু জেলা সড়কে সমস্যা আছে। এ সকল সড়ক বর্ষার আগেই যান চলাচলের উপযোগী করতে হবে। প্রয়োজনে রাতেও কাজ করতে হবে। আগামী মার্চ মাসের প্রথমার্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত ২য় কাঁচপুর সেতু চালু হতে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরে জনগণের ঘরে ফেরা স্বস্তিদায়ক করতে ঈদের আগেই ২য় মেঘনা ও ২য় গোমতি সেতুর নির্মাণকাজ শেষ করতে হবে। তিনি বলেন, সাসেক সড়ক সংযোগ প্রকল্পের আওতায় জয়দেবপুর হতে এলেঙ্গা পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ প্রান্তে। ঈদের আগেই চালু হতে যাচ্ছে এ মহাসড়কে নবনির্মিত কোনাবাড়ি, চন্দ্রা ফ্লাইওভারসহ দুটি রেলওয়ে ওভারপাস এবং চারটি আন্ডারপাস। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ সরকার গুরুত্বের সাথে নিয়েছে। এ দুটি মহাসড়কের দুপাশে ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা দুটি লেন নির্মাণ করা হবে। মেরিন ড্রাইভ প্রশস্তকরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কক্সবাজারে অবস্থানকালে পর্যটকদের বিনোদন সুবিধা বাড়ানো জরুরি। সড়কপাশে আলোকসজ্জাসহ মেরিন ড্রাইভের কলাতলী প্রান্তে ক্ষতিগ্রস্ত দুই কিলোমিটার সড়ক ও ওয়াকওয়ে নির্মাণের লক্ষ্যে প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি একনেকে পাস হওয়া লিংক রোড থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সড়ক চারলেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী । সভায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের পরিচালক সানাউল হক, সাসেক সড়ক সংযোগ প্রকল্প-১ ’র পরিচালক মো. ইসহাক এবং প্রকল্প-২ ’র পরিচালক শাহরিয়ার আলম, ক্রস বর্ডার প্রকল্পের পরিচালক মো. আতিক, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ সংযোগ প্রকল্পের পরিচালক মঈনুল ইসলামসহ ঢাকা ও পার্শ্ববর্তী সড়ক জোন, সার্কেল এবং ডিভিশনের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat