×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২২
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাক-ভারত ইস্যুতে আতিফের গান মুছে দিলো টি-সিরিজ
বিনোদন ডেস্ক:- আতিফ ইসলামের সঙ্গে ‘বারিষে’ গানটি টি সিরিজ ডিলিট করে ফেললো। এর কারণ জানতে চাইলে আতিফের ম্যানেজারকে টি-সিরিজ থেকে বলা হয় আতিফকে কারণ জানাতে আমরা বাধ্য নই। গানটির কম্পোজ করেছিলেন ভারতের অর্ক। কিন্তু পুলওয়ামা কাণ্ডের জেরে টি-সিরিজের তরফে এই ভিডিওটি সরিয়ে নেওয়া হলো। ধারাবাহিকভাবে সবগুলো গানই সরিয়ে নেওয়া হবে বলে জানান তারা। যদিও অর্ক জানিয়েছেন তার সঙ্গে আতিফের কোনো ব্যক্তিগত সমস্যা নেই এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো পাকিস্তানি গায়কের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন না। কিন্তু পুলওয়ামার ঘটনার পর তাকে এই কঠোর পদক্ষেপ নিতেই হতো। এদিকে আইএএনএসকে এক সাক্ষাত্কার দেওয়ার সময়ে তিনি বলেন, ‘জঙ্গি এবং সন্ত্রাসের প্রতি পাকিস্তান সরকারের মনোভাবই আমাদের এতগুলো সেনার জীবন কেড়ে নিলো। এরপর থেকে নীতিগতভাবেই আমরা সাংস্কৃতিক বিনিময় করতে পারি না।’ বারিষে গানে আতিফ ছাড়াও নুসরত ভারুচ ছিলেন। গানটি ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ঠিক তার পরের দিনই জঙ্গি হানায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। এরই জের ধরে অন্যান্য পাকিস্তানি শিল্পীদের কাজেও বিধি নিষেধ আরোপ করা হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat