×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যু
আন্তর্জতিক ডেস্ক:-ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন নারী রয়েছে। এছাড়া হাসপাতালে অসুস্থ অবস্থায় আরো ৪৫ জনের বেশি ভর্তি আছেন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়াহাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্তের নির্দেশ দিয়েছে। পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। এদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার শ্রমিকেরা স্থানীয়ভাবে বানানো মদ পান করে। গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম কর্মকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে ভর্তি করেও কিছু করা সম্ভব হয়নি বলে জানান তিনি। ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat