×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুই জাতিসত্বায় রূপান্তরিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন : এস এ মালেক
নিউজ ডেস্ক: –আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি একটি জাতিকে জাতিসত্বায় রূপান্তরিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ‘ভাষা আন্দোলনের পথ ধরেই আজ আমরা স্বাধীন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোকাদ্দেম হোসেন, নেপালের সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, জগন্নাথ হলের প্রোভস্ট অধ্যাপক ড. অসিম সরকার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকুল আরেফিন প্রমুখ বক্তব্য রাখেন। এস এ মালেক বলেন, ‘বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি একটি জাতিকে জাতিসত্বায় রুপান্তরিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। এই জন্য তিনি বাঙালি জাতির জনক। যতদিন পৃথিবী থাকবে, বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে ততদিন বাঙালি হৃদয়ে বঙ্গবন্ধু চিরঞ্জিব হয়ে থাকবেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আকতারুজ্জামান বলেন, ১৯৫৩ সালের প্রথম প্রভাত ফেরীতে শহীদ মিনারে বঙ্গবন্ধুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৭৪ সালে বাংলাদেশের স্বাধীনতার পর জাতিসংঘে বঙ্গবন্ধু সর্বপ্রথম বাংলায় ভাষণ দিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। সুতরাং বাংলা ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। অরুণ কুমার গোস্বামী বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলন শক্তি যুগিয়েছে পথ দেখিয়েছে। সুতরাং স্বাধীনতা এসেছে ভাষা আন্দোলনের পথ ধরেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat