×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০২-২৪
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেড় ঘণ্টা পর নাসিরকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
নিউজ ডেস্ক:–৬ তলায় থাকেন বন্ধু। সেখানেই যাচ্ছিলেন নাসির উল্লাহ। আর এতেই ঘটে বিপত্তি। লিফটে আটকে যান তিনি। কোনোভাবেই তাকে উদ্ধার করা যাচ্ছিল না। অবশেষে ৯৯৯ এ ফোন করে দেড় ঘণ্টা পর মুক্তি পান নাসির।
রবিবার সকালে রাজধানীর উত্তরায় তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের একটি বাসায় ঘটনাটি ঘটে। রাজধানীর উত্তরার একটি বাসার লিফটের ভেতর প্রায় দেড় ঘণ্টা আটকে থাকা নাসির উল্লাহকে (১৮) উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করার পর তাকে উদ্ধার করা হয়। রবিবার সকালে উত্তরার তিন নম্বর সেক্টরের সাত নম্বর রোডের ওই বাসার লিফটে আটকে পড়ার পর নাসিরকে উদ্ধারের চেষ্টা করেন তার প্রতিবেশীরা।নাসির উল্লাহ মমতাজ উদ্দিন কলেজের ২য় বর্ষের ছাত্র। তিনি বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কুকিং কোর্সের ৮ম ব্যাচের শিক্ষার্থী। ভবনটির বাসিন্দারা জানান, নাসির লিফটে উঠার পর সেটা দোতলায় এসে শব্দ করে থেমে যায়। এসময় লিফটের ভেতরে থাকা আলো নিভে যায়। পরে সবাই মিলে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এসময় জরুরি সেবা ‘৯৯৯’ ফোন করেন নাসির। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নাসিরকে দেড় ঘণ্টা পর উদ্ধার করেন। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, ৯৯৯ এর ফোনের পর আটকে পড়া ব্যক্তি আমাদের জানান, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমরা দ্রুত তাকে উদ্ধার করি। লিফটের যান্ত্রিক ক্রুটির কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat