×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৭-০১-১৭
  • ১৩২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে একটি ট্যানারিতে এসিড ছিটকে পড়ায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

 
 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে হাজারীবাগের মনেশ্বর লেনের শাহাজাদা ট্যানারিতে ড্রাম থেকে পাত্রে এসিড ঢালার সময় পা পিছলে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৩৪) ও হাফিজুর ইসলাম (২৫) ।

দগ্ধদের সহকর্মী মো. বাবুল বাংলানিউকে বলেন, তারা দুইজন হাজারীবাগের বোরহানপুর ও বড় মসজিদ এলাকায় থাকেন এবং শাহাজাদা ট্যানারিতে কাজ করেন। নজরুল একটি ড্রাম থেকে কিছু এসিড অন্য একটি পাত্রে নিয়ে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এ সময় তার চিৎকারে সহকর্মী হাফিজুর তাকে উদ্ধার করতে গেলে তিনিও পা পিছলে এসিডের ওপর পড়ে যায়। এতে দুইজনের শরীরের বিভিন্ন জায়গায় ঝলসে যাওয়ায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, নজরুলের হাত, পা, পেট ও পিঠের বেশ কিছু জায়গা ও হাফিজুরের পা পিঠ ও কোমরে এসিডে দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের দুইজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat