×
ব্রেকিং নিউজ :
উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা
  • প্রকাশিত : ২০১৯-১০-২০
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়লো ৫ বসতঘর

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৯ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই গ্রামের মাতু মিয়ার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আগুন তার ছেলে আদম খা, দুলাল মিয়া, আলী হোসেন ও রুবেল মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় এক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাঁচটি বসতঘরের আববাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রত্যক্ষদর্শীরা।
বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আরিফুর রহমান জানান, নারীরা খড় দিয়ে রান্না করার সময় অসাবধানতাবশত আগুন ছড়িয়ে পড়ে। পরে এক এক করে পাঁচটি বসতঘর পুড়ে যায়।
 মাধবপুর ফায়ার স্টেশনের ইনচার্জ রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ না হলে আরও ঘর পুড়ে যেতে পারতো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat