×
ব্রেকিং নিউজ :
শেরপুরে পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন আগামী বিশ্বকাপে মুনাফার লক্ষ্য সরকারের : তথ্যমন্ত্রী ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে যুদ্ধে নতুন উত্তেজনা, সৌদির তেল স্থাপনায় হুথিদের হামলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা কাস্পিয়ান সাগরে জাহাজে প্রাণঘাতী হামলার জন্য ইউক্রেনকে দায়ী করল ইরান হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৯৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার মেলবোর্নের এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের সাথে উন্নত সমৃদ্ধ স্মার্ট ব্যবস্থা গঠনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সাথে  আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছে ।
আজ অস্ট্রেলিয়ার মেলবোর্নে এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশে উদ্যোক্তা বিকাশ ও উন্নয়নে আইডিইবি’র চলমান উদ্যোগকে আরো বেগবান করার লক্ষ্যে যৌথ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আইডিইবি ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
আইডিইবি’র পক্ষে ইনস্টিটিউশনের সভাপতি ও জেন-বাংলাদেশের পরিচালক প্রকৌশলী এ কে এম এ হামিদ এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পক্ষে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জোনাথন অর্টম্যানস সমঝোতা স্বাক্ষর করেন।  
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইডিইবি’র রিসার্চ ফেলো প্রকৌশলী মোঃ এনামুল হক ও গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্কের পলিসি অ্যান্ড রিসার্চ ডিরেক্টর ম্যাট স্মিথ।
উল্লেখ্য, আইডিইবি’র প্রতিনিধিবৃন্দ জেন-বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এন্টারপ্রেনারশিপ কংগ্রেসে অংশগ্রহণ করেন। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইডিইবি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। আইডিইবি প্রত্যাশা করছে, এ ধরনের যৌথ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যাপকভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে যা দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat