×
ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৭৮৮৩৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজের কাছের বন্ধু সুহানা রাজকীয় আয়োজনে বলিউড যাত্রা শুরু করেছেন দু’দিন আগেই। যা নিয়ে বেশ উচ্ছ্বসিতও ছিলেন অভিনেত্রী সারা আলী খান। বন্ধুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। অথচ নিজেই শিরোনামে এলেন মন খারাপ করা খবরে।
স্বপ্ন বাস্তবে রূপ না নেওয়ায় খানিক কষ্টেই আছেন তিনি।—এমনই সংবাদ প্রকাশ করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। তারা দাবি করেছে, মুক্তির সপ্তাহ না পেরুতেই ৫শ’ কোটির ক্লাবে ঢুকে পড়েছে বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’। বলা চলে সিনেপ্রেমীদের ভেতর এখন অ্যানিমেল ঝড় বইছে।
ধারণা করা হচ্ছে, বক্স অফিসে রেকর্ড গড়বে সিনেমাটি। এমনকি অনেকেই বলছেন, বলিউড সিনেমার ইতিহাসে রেকর্ড গড়া সব সিনেমাকে হারিয়ে দিতে পারে অ্যানিমেল। সিনেমাটির এমন সাফল্যেই আরও বেশি মন খারাপ সারার!
অ্যানিমেল সিনেমায় রণবীর-রাশমিকার চরিত্রের পাশাপাশি অভিনেত্রী তৃপ্তি অভিনীত জোয়া চরিত্রটিও দারুণ প্রশংসা কুড়াচ্ছে। আর এই চরিত্রটির জন্যই নাকি অডিশন দিয়েছিলেন সারা আলী খান। কিন্তু শেষমেশ তার ভাগ্যে চরিত্রটি জোটেনি। অথচ জোয়া চরিত্রটিতে অভিনয় করার জন্য খুব উত্সুক ছিলেন সারা।
তবে মনে লালন করা স্বপ্ন সত্যি করতে পারেননি তিনি। গণমাধ্যমগুলো আরও দাবি করেছে, সারা রাজি থাকলে নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন না তিনি। তাই প্রথমেই তাকে না করে দেন নির্মাতা। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম ও নেটদুনিয়ায় নানা আলোচনা-সমালোচনা শুরু হলেও এখনও কোনো মন্তব্য করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat