×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৫৫১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বলিউডে অভিষেক হয়েছে মাত্র কয়েক মাস। কিন্তু এরই মধ্যে বিরাট অঙ্কের টাকা খরচ করে আলিবাগে জমি কিনলেন সুহানা খান। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৯ কোটি ৫০ রুপি দিয়ে ৭৮ হাজার ৩০০ বর্গফুটের বেশি আয়তনের জমি কিনেছেন সুহানা খান। আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে জমিটি কিনতে তাকে ৫৭ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। 
গত ১৩ ফেব্রুয়ারি জমিটির নিবন্ধন হয়েছে। তবে এর আগে এই একই এলাকায় শাহরুখ খান এক সম্পত্তি কিনেছিলেন। সুহানার এই সম্পত্তি কেনার খবরে সোশ্যালে তার ভক্ত-অনুসারীরা অভিনন্দন জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘শুভকামনা সুহানা। বাবার পথ অনুসরণ করে চলছেন আপনি।’ আরেকজন লিখেছেন, ‘সুহানা নিজের ছবির পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন।’
কিছুদিন আগেই ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন সুহানা। জোয়া আখতার পরিচালিত এই সিনেমায় সুহানা ছাড়া আরও ছিলেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat