×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৪৫৪৭১০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বোন প্রিয়াঙ্কা চোপড়ার পথে হাঁটলেও এক দশকে নামের পাশে সুপারহিট নায়িকার তকমা যুক্ত করতে পারেননি অভিনেত্রী পরিনীতি চোপড়া। এমনকি শেষ মুক্তি পাওয়া প্রায় হাফ ডজন সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবু হাল ছাড়েননি এই অভিনেত্রী। অবশেষে তার চেষ্টা সফলতার মুখ দেখল। ক’দিন আগেই ওটিটিতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ওমর সিং চমকিলা’। 
যেখানে তার অভিনয় দর্শক-সমালোচকদের নজর কেড়েছে। সবাই পরিনীতির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ। তবুও মন খারাপ তার। কারণ এখনো অনেকেই তার অতীত নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে পরিনীতি ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘ক্যারিয়ারের শুরুতেই আমি অনেক ভুল করেছি। প্রচুর ভুল পরামর্শ মেনে চলেছি। 
আসলে, তখন ঠিক বুঝতাম না। লোকে বলতো, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।’ 
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যম বলিউডে যাত্রা শুরু করেন পরিনীতি। পরের বছর ‘ইশকজাদে’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। বর্তমানে এই অভিনেত্রীর হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat