×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৫৬৬১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্টপেজ টাইমে জোসিপ স্টানিসিচের গোলে বরুসিয়া ডর্টমুন্ডের সাথে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বায়ার লেভারকুসেন। এর ফলে এবারের মৌসুমে জাভি আলোনসোর দল প্রথম পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে রক্ষা পেয়েছে।
সিগন্যাল ইডুনা পকে ৮১ মিনিটে স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগের গোলে এগিয়ে যায় স্বাগতিক ডর্টমুন্ড। মার্সেল সাবিটাইজারের দারুন এ্যাসিস্টে ফুলক্রুগের শট গোলরক্ষক লুকাস হ্রাদিকের গ্লাভস ফসকে জালে প্রবেশ করে। কিন্তু স্টপেজ টাইমের সাত মিনিটে ফ্লোরিয়ান রিটজের কর্ণার থেকে স্টানিসিচ লেভারকুসেনকে সমতায় ফেরান। এর ফলে বুন্দেসলিগার সদ্য চ্যাম্পিয়ন লেভারকুসেনের সব ধরনের প্রতিযোগিতায় ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আরো সমৃদ্ধ হলো।
ম্যাচ শেষে লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘আমরা যে গোলটি হজম করেছি তা উচিৎ হয়নি। কিন্তু আমরা ম্যাচ ছেড়ে দেইনি। এই ধরনের প্রতিক্রিয়ায় আমি দারুন খুশী। আমরা এখনো বড় পার্টির অপেক্ষায় আছি। এখন আমরা অনেকটাই রিকভার করেছি। পরবর্তী ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নিতে হবে, কারন ম্যাচটি বেশ উত্তেজনাকর হবে। আমরা  বাকি ম্যাচগুলোতেও হারতে চাইনা। শেষ মুহূর্তে আজকের গোলটি আমাদের সবাইকে বেশ আবেগী করে তুলেছিল। সমর্থকদের সাথে এই ধরনের গোল উদযাপনের বিষয়টি সত্যিই বিশেষ কিছু।’
গত সপ্তাহে ওয়ার্ডার ব্রেমেনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ৩০ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করে লেভারকুসেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat