×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৩৪৫৬৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৩৫ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বিদেশী কর্মী বসবাস করা একটি এলাকায় এ ঘটনা ঘটে।  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
 ভোরে কুয়েত সিটির দক্ষিণে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৪৩ জন দগ্ধ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল এভিডেন্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল-ওওয়াইহান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘আমরা স্থানীয় সময় ঠিক  ভোর ৬ টায় মাঙ্গাফ এলাকায় আগুন লাগার খবর পেয়েছি।’  
সেখানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জন ছাড়িয়ে গেছে।  ওওয়াইহান আরো বলেন, ফরেনসিক দল তিনটি লাশ শনাক্ত করেছে।
জেনারেল ফায়ার ডিপার্টমেন্টের এক সূত্র জানায়, নিচ তলায় আগুন ছড়িয়ে পড়ার পর ধোঁয়া ওঠার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং এক পর্যায়ে তারা প্রাণ হারায়।
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফ বলেন, সম্ভাব্য অবহেলা তদন্তে ভবনের মালিককে আটক করা হয়েছে। মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat