×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১২
  • ৩৪৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানে বসবাসরত অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষকে মানবিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন, খাদ্যশস্য, শীতবস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়।

আজ সোমবার সকালে বান্দরবান সেনানিবাসের মাঠে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কর্মকর্তা জিএসও ২ মেজর পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন সামিউলসহ অন্যরা। 

সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এ সময় শীতবস্ত্র হিসেবে কম্বল, অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন, গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণে টেউটিন, মাদ্রাসা ও এতিমখানার জন্য কার্পেট এবং অসহায় পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যশস্য বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat