×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৬-০১-১৭
  • ৫৬৭৬৭৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশীপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটসাল দল ৩-৩ গোলে ভুটানের সাথে ড্র করেছে।

থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচের শুরুতেই ভুটান এগিয়ে যায়। ৫ মিনিটে ডেকি লাজম গোল করে ভুটানকে লিড এনে দেন। তবে দুই মিনিটেই সমতায় ফেরে বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমা দুর্দান্ত গোলে বাংলাদেশকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো এগিয়ে যায় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো টানা দুই গোল করে ভুটানকে ৩-১ এর ব্যবধান এনে দেন।

তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সাবিনা-সুমাইয়ারা। সাফল্য আসে ৩৫ মিনিটে, সাবিনা খাতুনের দুর্দান্ত গোলে ব্যবধান কমে। মাত্র এক মিনিট পর মাসুরা পারভিন গোল করে ম্যাচে আবারও সমতা ফেরান।

ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও আর কোনো গোল হয়নি। বাংলাদেশ দলের গোলরক্ষক জিলি পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখান। ভুটানের একাধিক নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি বাংলাদেশকে ম্যাচে টিকে থাকতে বড় ভূমিকা রেখেছেন।

আগামী ১৯ জানুয়ারি পরবর্তী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat