×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৬-০৪-০৮
  • ৪৬৫৮০৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। ফাইল ছবি
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি আজ ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি, ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে দুটি বড় সেতু নির্মাণসহ মোট ৬টি প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৯ম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, বৈঠকে তিনটি মন্ত্রণালয় ও বিভাগের মোট ছয়টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয় এবং সবগুলোই নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাঠ পর্যায়ে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া সেতু বিভাগের প্রস্তাব অনুযায়ী পিপিপি ভিত্তিতে দুটি সেতু নির্মাণ প্রকল্প নীতিগতভাবে অনুমোদন পায়। এর একটি হলো শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ এবং অন্যটি বরিশাল-ভোলা সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ভোলা ব্রিজ নির্মাণ।

অন্যদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি প্রস্তাবের ভিত্তিতে মোট ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে সহায়ক হবে।

প্রস্তাব অনুযায়ী, ওয়াইএআর এ্যানার্জি থেকে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে ১ লাখ মেট্রিক টন ইনএন ৫৯০-১০ পিপিএম ডিজেল আমদানি করা হবে।

এছাড়াও কে এ্যান্ড আর ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি থেকে আরও ১ লাখ মেট্রিক টন ১০-৫০ পিপিএম ডিজেল এবং এম/এস. সিকদার ইন্টারন্যাশনাল থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে।

বিশ্বব্যাপী ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি জ্বালানি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat